লাখাইর ফাইজা রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের কৃতি শিক্ষার্থী ফাইজা তালুকদার রাজধানী ঢাকার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে টেলেন্টপুল বৃত্তি লাভ করেছে।
তাঁর এ সাফল্যে মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।সে সকলের নিকট দোয়া প্রার্থী।সে ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চায়।
ফাইজা তালুকদার লাখাই উপজেলার কাটাইয়া গ্রামের বাসিন্দা, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -৪ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শফিক তালুকদার ও স্বপ্না আক্তার মনির কন্যা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত