চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ইউএনও অনুপম দাস বলেন, “হাওর বেষ্টিত লাখাইয়ে শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে দক্ষতা অর্জন করে জেলা ও জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। আজকের প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেরাদের বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছি।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

লাখাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ইউএনও অনুপম দাস বলেন, “হাওর বেষ্টিত লাখাইয়ে শিক্ষার্থীরা সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে দক্ষতা অর্জন করে জেলা ও জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। আজকের প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেরাদের বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছি।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত