চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের তালিকায় রয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। জানা গেছে, তিনি চাকরিতে যোগদানের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার রাজনৈতিক সম্পৃক্ততার ছবি ও কার্যক্রম ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং জেলা সিভিল সার্জনকেও অবহিত করা হয়েছে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনকে ডেকে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনি একটি সাবেক বিএনপি নেতার বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলেছিলেন। তবে ওই ছবি রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে প্রচার হবে—এটা তিনি বুঝতে পারেননি।”

তিনি আরও জানান, “ছবি ভাইরাল হওয়ার ঘটনায় তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনী সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত