চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে বামৈ ভুমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে বামৈ ভুমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কৃপেন্দ্র চন্দ্র গোপ ও অফিস সহায়ক জামালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের নির্ধারিত সময়ে তারা প্রায়ই অফিসে থাকেন না। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত নিয়ম-নীতি উপেক্ষা করে নিজেদের খেয়ালখুশি মতো অফিসে আসেন তারা। ফলে ভূমি সেবা নিতে আসা জনগণকে নানা ভোগান্তির শিকার হতে হয়।

বুধবার সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, তহশিলদার ও অফিস সহায়ক কেউই অফিসে উপস্থিত ছিলেন না। এ নিয়ে ফেসবুকে একটি লাইভ প্রচারিত হলে, সেখানে স্থানীয়রা তহশিলদারের বিরুদ্ধে নানা অভিযোগ ও সমালোচনা করতে থাকেন। এ ঘটনার পর উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, “ভূমি অফিসের বিষয়গুলো মূলত সহকারী কমিশনার (ভূমি) দেখভাল করেন। তারপরও আমি তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলব।”

তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নওয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ প্রসঙ্গে তহশিলদার কৃপেন্দ্র চন্দ্র গোপ বলেন, “আমি সাড়ে ১১টার দিকে অফিসে এসেছি। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।”

ভুক্তভোগীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভূমি কর প্রদানের সময় তাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এক ভুক্তভোগী বলেন, “আমাদের কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হলেও রসিদে ২ হাজার টাকা লেখা হয়েছে। এভাবে আমাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে বামৈ ভুমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত