চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারী আহত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারী আহত

হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতী নারী আহত হয়েছেন। এসময় নগদ অর্থ, চাল, গরু-বাছুর ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ১৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লাখাই ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। এ ঘটনায় আহত নারী আপেনা বেগম (গর্ভবতী) বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপুর গ্রামের ইকবাল মিয়া ও তার সহযোগীদের সঙ্গে বাদীর স্বামীর বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে তাকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে। পরে ঘরে থাকা নগদ টাকা, চাল, স্বর্ণালংকার এবং গরু-বাছুর লুট করে নিয়ে যায়।

ঘটনার দিনই আহত ও চার মাসের গর্ভবতী আপেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করার প্রয়োজন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারী আহত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতী নারী আহত হয়েছেন। এসময় নগদ অর্থ, চাল, গরু-বাছুর ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ১৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লাখাই ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। এ ঘটনায় আহত নারী আপেনা বেগম (গর্ভবতী) বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপুর গ্রামের ইকবাল মিয়া ও তার সহযোগীদের সঙ্গে বাদীর স্বামীর বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে তাকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে। পরে ঘরে থাকা নগদ টাকা, চাল, স্বর্ণালংকার এবং গরু-বাছুর লুট করে নিয়ে যায়।

ঘটনার দিনই আহত ও চার মাসের গর্ভবতী আপেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করার প্রয়োজন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত