চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সভা অনুষ্ঠিত

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত অবহিতকরন সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন জেলা ভিজিলেন্স টিমের সদস্য এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং জনপ্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। এজন্য সকলকে তাদের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত অবহিতকরন সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন জেলা ভিজিলেন্স টিমের সদস্য এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং জনপ্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। এজন্য সকলকে তাদের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত