চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে ডেভিল হান্ট অভিযানে কৃষক লীগের নেতা আটক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে ডেভিল হান্ট অভিযানে কৃষক লীগের নেতা আটক

লাখাইয়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু অভিযানে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য হাজী আবদুল বারিকের ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আকতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বুল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি নাশকতা মামলায় সম্পৃক্ত থাকায় তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে ডেভিল হান্ট অভিযানে কৃষক লীগের নেতা আটক

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

লাখাইয়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু অভিযানে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য হাজী আবদুল বারিকের ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আকতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বুল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি নাশকতা মামলায় সম্পৃক্ত থাকায় তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত