লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার অভ্যন্তরীণ পুকুরে পোনামাছ অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন ইউএনও অনুপম দাস অনুপ এবং সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা কনক চন্দ্র শর্মা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা পুলিশের প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র মিত্র, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, এবং সফল মৎস্য চাষী সাইফুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা উল্লেখ করেন, লাখাই উপজেলা মৎস্য সম্পদে উদ্বৃত্তের জেলা হলেও বর্তমানে বর্ষাকালে মাছের আকাল দেখা যাচ্ছে। দেশী মাছের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। পোনামাছ নিধন রোধে প্রশাসনের মনিটরিং জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
পরিশেষে, ৩ জন সফল মৎস্য চাষীকে সন্মান স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫