চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
লাখাইয়ে সাথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী সাথী (২৭)কে তাঁর শয়ন কক্ষের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্ররন করে। সূত্রে আরোও জানা যায় পারিবারিক মনোমালিন্যের কারণে গৃহবধূ সাথী আক্তার গলায় শাড়ি পেছিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে এবং ঘটনাটি আনুমানিক রাত ১০-৩০ মিনিট থেকে ১১-৩০ মিনিট এর মধ্যে হতে পারে। থানা পুলিশ এর উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকারসহ সঙ্গীয় পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন বলে জানা যায়। এ বিষয়ে থানা পুলিশ এর পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে জানা যাবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
লাখাইয়ে সাথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী সাথী (২৭)কে তাঁর শয়ন কক্ষের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্ররন করে। সূত্রে আরোও জানা যায় পারিবারিক মনোমালিন্যের কারণে গৃহবধূ সাথী আক্তার গলায় শাড়ি পেছিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে এবং ঘটনাটি আনুমানিক রাত ১০-৩০ মিনিট থেকে ১১-৩০ মিনিট এর মধ্যে হতে পারে। থানা পুলিশ এর উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকারসহ সঙ্গীয় পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন বলে জানা যায়। এ বিষয়ে থানা পুলিশ এর পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে জানা যাবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত