লাখাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাজার মনিটরিং
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছেন লাখাইউপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
এই লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং এর অংশ হিসাবে বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) দুপুর বেলা উপজেলার বিভিন্ন বুল্লাবাজার এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।
এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে আলাপকালে
নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে পরিদর্শনকালে যে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত