লাখাইয়ে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মুড়িয়াউক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি, ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্তারুজ্জামানসহ পুলিশ ফোর্স মুড়িয়াউক ইউনিয়নের লখনাউক গ্রামে অভিযান চালিয়ে মৃত আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৯)–কে গ্রেপ্তার করেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে নিষিদ্ধ ঘোষিত নাশকতা মামলায় জড়িত থাকার কারণে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬