চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ের হাটবাজারে ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ের হাটবাজারে ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় জনচলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিনই যানজট, বাকবিতণ্ডা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বুল্লা বাজার, সড়ক বাজার, ভিতর বাজার, কালউক বাজার ও বামৈ বড় বাজারে আঞ্চলিক মহাসড়কের ফুটপাত দখল করে অসংখ্য ব্যবসায়ী দোকান বসিয়েছেন। ফলে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ফুটপাত দখলকে কেন্দ্র করে প্রায়ই যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে বাকবিতণ্ডা ঘটছে। বেপরোয়া দখলের কারণে এসব হাটবাজার এলাকায় হরহামেশাই যানজট লেগে থাকছে, যার ফলে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ অবস্থায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা অবিলম্বে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন,
“দুই-এক দিনের মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একজন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করবেন। এরপরই ফুটপাত দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।”

অন্যদিকে ভুক্তভোগী পথচারীরা অভিযোগ করে বলেন, হবিগঞ্জ–লাখাই আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন ও কম বয়সী চালকদের টমটম গাড়ির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।

উপজেলার সচেতন মহলের দাবি, ফুটপাত দখল উচ্ছেদের পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন ও অপরিপক্ক চালকদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ের হাটবাজারে ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত