চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, বোরবার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। শুক্রবার দুই দফায় তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত