চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে ৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে ৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গিলাতলা গ্রামের ওহাব শেখের ছেলে শেখ মিলন (২৮), শেখ রিপন (২৬), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মানিক শেখের ছেলে মো. আল আমীন (২১), একই গ্রামের কিসমত খানের ছেলে মিরন খান (২৪)।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিলাতলা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, বাটখারা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে ৩ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গিলাতলা গ্রামের ওহাব শেখের ছেলে শেখ মিলন (২৮), শেখ রিপন (২৬), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মানিক শেখের ছেলে মো. আল আমীন (২১), একই গ্রামের কিসমত খানের ছেলে মিরন খান (২৪)।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিলাতলা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, বাটখারা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত