চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে মোবাইল কোর্টের অভিযানে মাদক মামলায় ০১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে মোবাইল কোর্টের অভিযানে মাদক মামলায় ০১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোট ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ রাজু মোড়ল (৩২), পিতা— অজ্ঞাত, গ্রাম— মানিকনগর, রামপাল উপজেলা, বাগেরহাট জেলা। এ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন অভিজিৎ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি), রামপাল, বাগেরহাট। রামপাল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে মোবাইল কোর্টের অভিযানে মাদক মামলায় ০১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image
বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোট ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ রাজু মোড়ল (৩২), পিতা— অজ্ঞাত, গ্রাম— মানিকনগর, রামপাল উপজেলা, বাগেরহাট জেলা। এ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন অভিজিৎ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি), রামপাল, বাগেরহাট। রামপাল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত