বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষক, ইমাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে ইয়োথ ফর দ্য সুন্দরবন, রামপালের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপালের সভাপতি এম. আর. সিফাত।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রামপালের নির্বাহী সদস্য এইচ. আমিনুল হক নান্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা ‘রূপান্তর’-এর সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। এছাড়াও বক্তব্য দেন ইয়োথ ফর দ্য সুন্দরবনের আহ্বায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ এবং সংগঠনের সদস্য প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি ও প্রোঞ্জয় মণ্ডল প্রমুখ।
কর্মশালায় সুন্দরবনকে দূষণমুক্ত রাখা এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, “আমাদের একেবারে কাছেই সুন্দরবন অবস্থিত। এর জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। মাইক্রো প্লাস্টিকের ভয়াবহ দূষণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে মানবদেহেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে অবশ্যই প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। এ জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
কর্মশালায় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬