বাগেরহাটের রামপালে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা দপ্তর।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা সমাজসেবা দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপপরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, রামপাল সরকারি কলেজের প্রভাষক কমলেশ মণ্ডল, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সরকারি গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার, প্রেসক্লাব রামপালের সদস্য এম. এ. সবুর রানা এবং সাবেক শিক্ষক গাজী মিজানুর রহমান।
বক্তারা বলেন, সমাজের কোনো মানুষ প্রতিবন্ধী হলেও তিনি কখনোই বোঝা নন। সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তিসহ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা সম্মান ও মর্যাদার সঙ্গে সমাজে বসবাস করতে পারে এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬