বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন এবং সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ধোপা মো. হাসিব। তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদে কাপড় শুকানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় এ দুর্ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আইএসপিআর (Inter-Services Public Relations) এর মাধ্যমে জানানো হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫