চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

বাগেরহাটের রামপাল উপজেলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় ফয়লা বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্স নামে দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক প্রসেনজিৎ পাল (৩০)-কে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়ের প্রবণতা কমে আসবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় ফয়লা বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্স নামে দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক প্রসেনজিৎ পাল (৩০)-কে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়ের প্রবণতা কমে আসবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত