আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে ঠাকুরগাঁও–৩ আসনের রানীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় পৌর শহরের মুক্তা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পৌর এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন ও খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, জিয়া পরিষদের সদস্য এনামুল হক, মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাস ও মনোয়ারা মোয়াজ্জেমসহ অন্যান্য নেতাকর্মী।
নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।”

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬