দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে এমন শিশুদের এই মুহূর্তে টিকা না দিয়ে তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।
মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়ায় অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় এই কর্মসূচি চলবে, সেগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া এবং নওগাঁর পোরশা উপজেলা।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬