রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে মোঃ আরিফ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মোঃ আরিফ আলী পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার সঙ্গে আরও ৩–৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায়, ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি মোঃ আরিফ আলীকে আটক করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেবেলযুক্ত), ২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল,২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেবেলযুক্ত),৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি),৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত