চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, কুখ্যাত বিবিজানের সহযোগী ৩ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, কুখ্যাত বিবিজানের সহযোগী ৩ জন গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।

র‌্যাব-৫ জানায়, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন, শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মীরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। অভিযানে তাদের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে লুকানো কার্টুন থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা বিবিজানের নির্দেশে সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় উচ্চ মূল্যে বিক্রি করত।

র‌্যাব-৫ জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, কুখ্যাত বিবিজানের সহযোগী ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

রাজশাহীর কাটাখালীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।

র‌্যাব-৫ জানায়, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন, শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মীরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। অভিযানে তাদের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে লুকানো কার্টুন থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা বিবিজানের নির্দেশে সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় উচ্চ মূল্যে বিক্রি করত।

র‌্যাব-৫ জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত