চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বী'র বাড়িতে ধানের শীষ প্রতীকে বিজয়ী নাসের রহমান

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বী'র বাড়িতে ধানের শীষ প্রতীকে বিজয়ী নাসের রহমান
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১৫৬৭৫৭ (এক লক্ষ সাতান্ন হাজার সাতশত সাতান্ন) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মান্নান ৭৭৬৩৬ (সাতাত্তর হাজার ছয়শত ছয়ত্রিশ) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জানাযায়, বিজয় ঘোষণার পরদিন এম নাসের রহমান সৌজন্য সাক্ষাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নানের নিজ বাড়ি দত্তগ্রামে যান। এ সময় তিনি মান্নানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাসের রহমান বলেন, আপনি একজন অত্যন্ত ভালো মানুষ। আপনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু তা ছিল কেবল নির্বাচনী প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আমার আপনার প্রতি গভীর সম্মান রয়েছে। এসময় নব-নির্বাচিত এম নাসের রহমানের সাথে জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বী'র বাড়িতে ধানের শীষ প্রতীকে বিজয়ী নাসের রহমান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১৫৬৭৫৭ (এক লক্ষ সাতান্ন হাজার সাতশত সাতান্ন) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মান্নান ৭৭৬৩৬ (সাতাত্তর হাজার ছয়শত ছয়ত্রিশ) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জানাযায়, বিজয় ঘোষণার পরদিন এম নাসের রহমান সৌজন্য সাক্ষাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নানের নিজ বাড়ি দত্তগ্রামে যান। এ সময় তিনি মান্নানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাসের রহমান বলেন, আপনি একজন অত্যন্ত ভালো মানুষ। আপনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু তা ছিল কেবল নির্বাচনী প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আমার আপনার প্রতি গভীর সম্মান রয়েছে। এসময় নব-নির্বাচিত এম নাসের রহমানের সাথে জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত