চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় হরিনের মাংসসহ চোরা শিকারি আটক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় হরিনের মাংসসহ চোরা শিকারি আটক

মোংলার জয়মনি সাইলো এলাকা থেকে কোস্টগার্ড ১০.৫ কেজি হরিনের মাংসসহ মো: হাসান (৩৪) নামে এক চোরা শিকারিকে আটক করেছে। শনিবার ২২ আগস্ট দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি হরিনের মাংস ও আটটি পা সহ হাসানকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি মোংলার জয়মনি এলাকায়। জব্দকৃত মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের অগ্রাধিকার। ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় হরিনের মাংসসহ চোরা শিকারি আটক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

মোংলার জয়মনি সাইলো এলাকা থেকে কোস্টগার্ড ১০.৫ কেজি হরিনের মাংসসহ মো: হাসান (৩৪) নামে এক চোরা শিকারিকে আটক করেছে। শনিবার ২২ আগস্ট দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি হরিনের মাংস ও আটটি পা সহ হাসানকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি মোংলার জয়মনি এলাকায়। জব্দকৃত মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের অগ্রাধিকার। ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত