চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের মোংলায় উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সকাল ১১টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মৎস্যজীবী নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার ও নদীকর্মী মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে দূষণমুক্ত রাখতে হবে। নদীর পানি যেন সাঁতার, মাছের বসবাস এবং মানুষের ব্যবহারের উপযোগী থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রতিযোগিতায় মোট ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন। এতে সমর সরদার প্রথম, নূরনবী ব্যাপারী দ্বিতীয় এবং পিটার নাথ তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের মোংলায় উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সকাল ১১টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মৎস্যজীবী নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার ও নদীকর্মী মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে দূষণমুক্ত রাখতে হবে। নদীর পানি যেন সাঁতার, মাছের বসবাস এবং মানুষের ব্যবহারের উপযোগী থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রতিযোগিতায় মোট ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন। এতে সমর সরদার প্রথম, নূরনবী ব্যাপারী দ্বিতীয় এবং পিটার নাথ তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত