চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মুফতি তাহেরির প্রতি কওমিপন্থী বক্তা মাওলানা আশরাফীর ‘গ্রিন সিগন্যাল’

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুফতি তাহেরির প্রতি কওমিপন্থী বক্তা মাওলানা আশরাফীর ‘গ্রিন সিগন্যাল’

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারঘাট) আসনে সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি-কে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন কওমি ভাবধারার প্রভাবশালী ইসলামী বক্তা মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী।

সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মাওলানা আশরাফী বলেন, মুফতি তাহেরির জনপ্রিয়তা এবং নীরব সমর্থনের বিস্তার দেখে তিনি নিজেই বিস্মিত। পাশাপাশি তিনি তাহেরির বিজয় নিয়ে প্রকাশ্যে আশাবাদ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এম ইসহাক আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, “জাতীয় নেতা (বিএনপির প্রার্থী) থেকে তাহেরী সাহেবের ভোট অনেক এগিয়ে।”

এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, শুধু সুন্নী ঘরানার আলেমরাই নয়, বিভিন্ন মতাদর্শের অনেক আলেমও মুফতি তাহেরির প্রতি সমর্থন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এতে তার ভোটব্যাংক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।

মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী মাধবপুরে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। এলাকায় তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত আলেম হিসেবে পরিচিত এবং কওমি অঙ্গনে ইসলামী বক্তা হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সম্প্রতি তিনি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ বালি ব্যবসা, মাদ্রাসার কাজে বাধা প্রদান ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাওলানা শুয়াইব আশরাফীর এই প্রকাশ্য সমর্থন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির জন্য একটি ইতিবাচক “গ্রিন সিগন্যাল”, যা আসন্ন নির্বাচনে তার অবস্থান আরও সুদৃঢ় করতে পারে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মুফতি তাহেরির প্রতি কওমিপন্থী বক্তা মাওলানা আশরাফীর ‘গ্রিন সিগন্যাল’

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারঘাট) আসনে সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি-কে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন কওমি ভাবধারার প্রভাবশালী ইসলামী বক্তা মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী।

সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মাওলানা আশরাফী বলেন, মুফতি তাহেরির জনপ্রিয়তা এবং নীরব সমর্থনের বিস্তার দেখে তিনি নিজেই বিস্মিত। পাশাপাশি তিনি তাহেরির বিজয় নিয়ে প্রকাশ্যে আশাবাদ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এম ইসহাক আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, “জাতীয় নেতা (বিএনপির প্রার্থী) থেকে তাহেরী সাহেবের ভোট অনেক এগিয়ে।”

এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, শুধু সুন্নী ঘরানার আলেমরাই নয়, বিভিন্ন মতাদর্শের অনেক আলেমও মুফতি তাহেরির প্রতি সমর্থন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এতে তার ভোটব্যাংক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।

মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী মাধবপুরে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। এলাকায় তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত আলেম হিসেবে পরিচিত এবং কওমি অঙ্গনে ইসলামী বক্তা হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সম্প্রতি তিনি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ বালি ব্যবসা, মাদ্রাসার কাজে বাধা প্রদান ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাওলানা শুয়াইব আশরাফীর এই প্রকাশ্য সমর্থন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির জন্য একটি ইতিবাচক “গ্রিন সিগন্যাল”, যা আসন্ন নির্বাচনে তার অবস্থান আরও সুদৃঢ় করতে পারে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত