চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলেন—কানজর পাড়া এলাকার মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)।

আহতদের পরিবার জানায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে কিশোরদের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের বরাতে জানা গেছে, সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কানজর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়।” তিনি আরও জানান, আহতদের উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পেয়েছি। বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত