চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেখ আলমগীর হাসানের

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেখ আলমগীর হাসানের

প্রবাসী শাহানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শেখ আলমগীর হাসান। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আলমগীর হাসান দাবি করেন, তাকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি তাকে ধরিয়ে দিলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

তিনি জানান, তিনি তাহিরপুর উপজেলার চিকয়া গ্রামের বাসিন্দা এবং তার পিতা শেখ আব্দুল আজিজ। অপরদিকে প্রতিপক্ষ শাহানুর রহমান জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

লিখিত বক্তব্যে শেখ আলমগীর বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাহানুর রহমানের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। তিনি প্রায় ১৮ মাস যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি গ্যাস স্টেশনে কাজ করেন। পরবর্তীতে বেতন ও ব্যবসায়িক লভ্যাংশ বাবদ তার পাওনা দাঁড়ায় প্রায় ২ লাখ ৭১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩১ লাখ টাকা।

তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ না করতেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয় এবং আইনি জটিলতায় ফেলার চেষ্টা করা হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অর্থ আত্মসাৎকারী হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়।

শেখ আলমগীর হাসান আরও বলেন, এসব ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতার কারণে যুক্তরাষ্ট্র ত্যাগ করে দেশে ফিরে আসতে বাধ্য হন। দেশে ফিরে তিনি জানতে পারেন, তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে শাহানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তার পাওনা অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

তিনি প্রবাসে কর্মরত অন্যান্য বাংলাদেশিদের এ ধরনের প্রতারণা ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেখ আলমগীর হাসানের

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত