চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে সেনাবাহিনী অভিযানে বিদেশী মদ উদ্ধার ও দুইজন আটক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে সেনাবাহিনী অভিযানে বিদেশী মদ উদ্ধার ও দুইজন আটক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করা হয় ২৪ আগস্ট (রোববার) সকালে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালান। এ সময় মোট ২১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা, হবিগঞ্জ সদর উপজেলার আরডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯), আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ জানান, আটক দুজনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে সেনাবাহিনী অভিযানে বিদেশী মদ উদ্ধার ও দুইজন আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করা হয় ২৪ আগস্ট (রোববার) সকালে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালান। এ সময় মোট ২১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা, হবিগঞ্জ সদর উপজেলার আরডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯), আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ জানান, আটক দুজনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত