চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় ইমাম ও কারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে পৃথক দুর্ঘটনায় ইমাম ও কারীর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্বারী এবং ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ইমাম প্রাণ হারান।

সকাল ৬টার দিকে পৌর এলাকার একটি বেকারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ক্বারী মো. মোশারফ মিয়া (২৪)। তিনি উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং স্থানীয় এক বেকারির কর্মচারী ছিলেন। জানা গেছে, মামার মালিকানাধীন বেকারিতে ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মনির মোল্লা (৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। সকালে কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় ইমাম ও কারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্বারী এবং ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ইমাম প্রাণ হারান।

সকাল ৬টার দিকে পৌর এলাকার একটি বেকারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ক্বারী মো. মোশারফ মিয়া (২৪)। তিনি উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং স্থানীয় এক বেকারির কর্মচারী ছিলেন। জানা গেছে, মামার মালিকানাধীন বেকারিতে ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মনির মোল্লা (৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। সকালে কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত