চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে নাবালিকা মক্তব শিক্ষার্থীকে ইমামের মারধর ও হত্যাচেষ্টা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে নাবালিকা মক্তব শিক্ষার্থীকে ইমামের মারধর ও হত্যাচেষ্টা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মসজিদের ইমামের বিরুদ্ধে নাবালিকা মক্তব শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোঃ সেলিম মিয়া অভিযোগ করেছেন, তার কন্যা সায়েদা ওরফে মোছাঃ সাইদা আক্তার মুরাদপুর জামে মসজিদের মক্তবে অধ্যয়নরত ছিল। অভিযুক্ত মোঃ আলী আজগর ওই মসজিদের ইমাম। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে শারীরিক হয়রানি করেছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৪ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৫টার দিকে মুরাদপুর জামে মসজিদের সামনে একা পেয়ে অভিযুক্ত আলী আজগর নাবালিকাকে পথরোধ করে চর-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে তার বাম কানের পর্দা ফেটে যায় এবং হত্যার চেষ্টা হয়। ভুক্তভোগীর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আহত শিক্ষার্থীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

মামলা দায়ের করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-০৬ আদালতে, হবিগঞ্জে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত পুলিশে মামলা করলে লাশ গুম করার হুমকিও দিয়েছেন।

স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে নাবালিকা মক্তব শিক্ষার্থীকে ইমামের মারধর ও হত্যাচেষ্টা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মসজিদের ইমামের বিরুদ্ধে নাবালিকা মক্তব শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোঃ সেলিম মিয়া অভিযোগ করেছেন, তার কন্যা সায়েদা ওরফে মোছাঃ সাইদা আক্তার মুরাদপুর জামে মসজিদের মক্তবে অধ্যয়নরত ছিল। অভিযুক্ত মোঃ আলী আজগর ওই মসজিদের ইমাম। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে শারীরিক হয়রানি করেছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৪ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৫টার দিকে মুরাদপুর জামে মসজিদের সামনে একা পেয়ে অভিযুক্ত আলী আজগর নাবালিকাকে পথরোধ করে চর-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে তার বাম কানের পর্দা ফেটে যায় এবং হত্যার চেষ্টা হয়। ভুক্তভোগীর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আহত শিক্ষার্থীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

মামলা দায়ের করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-০৬ আদালতে, হবিগঞ্জে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত পুলিশে মামলা করলে লাশ গুম করার হুমকিও দিয়েছেন।

স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত