চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

ভোলার লালমোহন উপজেলার হাজির হাট বাজার এলাকায় জামায়াতে ইসলামী কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মৃদ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উত্তেজনার কারণে কিছু সময়ের জন্য বাজার এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি তখন ঘটে যখন জামায়াতের এক কর্মী হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে।

পরে প্রশাসন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা উদ্বিগ্ন, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ভোলার লালমোহন উপজেলার হাজির হাট বাজার এলাকায় জামায়াতে ইসলামী কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মৃদ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উত্তেজনার কারণে কিছু সময়ের জন্য বাজার এলাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি তখন ঘটে যখন জামায়াতের এক কর্মী হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে।

পরে প্রশাসন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা উদ্বিগ্ন, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত