মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ
বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট চলাকালীন সময়েই রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তারা একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতে অনিয়ম করেছেন। অভিযোগের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত শিটটি বাতিল করে নতুন শিট চালু করেন। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট চলাকালীন সময়েই রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তারা একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতে অনিয়ম করেছেন। অভিযোগের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত শিটটি বাতিল করে নতুন শিট চালু করেন। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত