হবিগঞ্জের লাখাইয়ে সদ্য সংঘটিত একটি খুনের মামলার প্রধান আসামিসহ চারজনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। র্যাব-৯ এর সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দিকনির্দেশনায় র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, লাখাই থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ এবং ভৈরব থানা পুলিশের সহযোগিতায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খুনের মামলার প্রধান আসামি বুল্লা ইউনিয়নের মকসুদপুর (বালিগাঁও) গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে আলাল মিয়া মেম্বার (৫২)সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপর গ্রেপ্তারকৃতরা হলেন—আদম আলীর ছেলে রেজাউল (৪৫), মৃত কাশেম আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (৫২) এবং মৃত দারগ আলীর ছেলে হেলাল মিয়া (৪৭)।
ওসি জানান, এজাহারভুক্ত আসামীরা আত্মগোপনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬