মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে বড় সাফল্য দেখাল সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টনের বিশাল একটি ডিজেলের চালান। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টা সফর শেষে এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়। উল্লেখ্য, চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। আমদানির এই ধারাবাহিকতা দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে বড় সাফল্য দেখাল সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টনের বিশাল একটি ডিজেলের চালান। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টা সফর শেষে এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়। উল্লেখ্য, চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। আমদানির এই ধারাবাহিকতা দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত