চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকান তদারকিতে ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকান তদারকিতে ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম
ভর্তি পরীক্ষা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকান তদারকি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। ‎ছাত্রদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০ টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ‎জানা যায়, এসময় তিনি মামা হোটেল, হৃদয় হোটেল, ফোড হ্যাভেনসহ সকল হোটেলে খাবারের দাম মনিটরিং করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। ‎ ‎ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের দাম নিয়ে শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে আমি ক্যাফেটেরিয়ায় কথা বলেছি। তারা আগের খাবার মূল্য তালিকা অনুযায়ী আগামী দুইদিনও খাবার দিবে এমন আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাস গেইটের আশেপাশে সবগুলো দোকানে শিক্ষার্থীসহ গিয়ে খাবারের দাম মনিটরিং করেছি৷ তারা নিশ্চিত করপছেন যে তারা আগের মূল্যেই খাবার বিক্রি করবেন। ‎ ‎তিনি আরও বলেন, 'শিক্ষার্থী এবং অভিভাবকরা যেন কোন ভোগান্তিতে না পড়ে সেজন্য আমি নিজে গিয়ে সব জায়গায় কথা বলেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দিন দিন বাড়তেছে, আশাকরি সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকান তদারকিতে ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
ভর্তি পরীক্ষা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকান তদারকি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। ‎ছাত্রদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০ টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ‎জানা যায়, এসময় তিনি মামা হোটেল, হৃদয় হোটেল, ফোড হ্যাভেনসহ সকল হোটেলে খাবারের দাম মনিটরিং করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। ‎ ‎ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের দাম নিয়ে শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে আমি ক্যাফেটেরিয়ায় কথা বলেছি। তারা আগের খাবার মূল্য তালিকা অনুযায়ী আগামী দুইদিনও খাবার দিবে এমন আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাস গেইটের আশেপাশে সবগুলো দোকানে শিক্ষার্থীসহ গিয়ে খাবারের দাম মনিটরিং করেছি৷ তারা নিশ্চিত করপছেন যে তারা আগের মূল্যেই খাবার বিক্রি করবেন। ‎ ‎তিনি আরও বলেন, 'শিক্ষার্থী এবং অভিভাবকরা যেন কোন ভোগান্তিতে না পড়ে সেজন্য আমি নিজে গিয়ে সব জায়গায় কথা বলেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দিন দিন বাড়তেছে, আশাকরি সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত