চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

‎ভর্তিচ্ছুদের জন্য সহযোগিতা কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‎ভর্তিচ্ছুদের জন্য সহযোগিতা কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির
‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় বাস সার্ভিস‚ বাইক সার্ভিস‚ খাবার ও মডেল টেস্টসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ‎ ‎শনিবার (৩১ জানুয়ারি) ‘বি’ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সেবা প্রদান করেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ৯ জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র এবং শহীদ শরীফ উসমান বিন হাদীর নামে গার্ডিয়ান প্যাভিলিওন  চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।" ‎ ‎জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম,শহীদ আবরার ফাহাদ, শহীদ তাহমিদ, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি অঞ্চলের আশেপাশের কেন্দ্রগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা, ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করা হয়। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ শিক্ষার্থীদের জন্য রাতের খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইমার্জেন্সি যাতায়াতের জন্য শহীদ উসমান হাদী এবং শহীদ আব্দুল কাইয়ুম বাইক সার্ভিস এবং রাতে নিরাপত্তা ও যাতায়াতের জন্য বাস সার্ভিসেরও ব্যবস্থা করে সংগঠনটি। ‎ ‎ ‎নোয়াখালী থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী রিভা'র  গার্ডিয়ান আশরাফ বলেন‚ ‘ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আমার বোন কে নিয়ে এসেছিলাম‚ ছাত্রশিবিরের গার্ডিয়ান প্যাভিলিয়নে বসে আছি, আমার সবচেয়ে ভালো লেগেছে শহীদ উসমান হাদীর নামে গার্ডিয়ান প্যাভিলিয়ন চালু করছে।" ‎ ‎ ‎ভর্তি পরিক্ষার্থী মো: বিল্লাল হোসেন বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ছাত্রশিবিরের কার্যক্রম আমার খুব ভালো লেগেছে, এরকম শিক্ষার্থী বান্ধব সংগঠনের নানা রকম সেবা গ্রহণ করতে পেরে আমি আনন্দিত।" ‎ ‎ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন‚ "২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবারের মতো এবারো বেশ কিছু সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীদের জন্য "আর-রিহলা" বাস সার্ভিস চালু করেছে। বিভিন্ন কেন্দ্রে ৯ টি তথ্য কেন্দ্র স্থাপন  করেছে। রাতে প্রায়  ২০০০জন শিক্ষার্থীর রাতের খাবার ও  ক্যাম্পাসের আশেপাশে ভিবিন্ন মসজিদ  এ থাকার ব্যাবস্থা করেছে। এছাড়াও গণভোটে হ্যা দাওয়ার ক্যাম্পেইন করেছি।" ‎ ‎প্রসঙ্গত‚ এর আগে শুক্রবার   (৩০ জানুয়ারি) রাতে দূরপাল্লার শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা ও যাওয়ার জন্য দুইদিন ব্যাপি  কয়েকটি বাস সার্ভিস চালু করেছি। ‎ ‎

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‎ভর্তিচ্ছুদের জন্য সহযোগিতা কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত