চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বোচাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নির্বাচনী ও মাসিক সভা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বোচাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নির্বাচনী ও মাসিক সভা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নির্বাচনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, সামাজিক অপরাধ দমন এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান সকলের প্রতি আহ্বান জানান, শান্তিপূর্ণ নির্বাচন ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বোচাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নির্বাচনী ও মাসিক সভা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নির্বাচনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, সামাজিক অপরাধ দমন এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান সকলের প্রতি আহ্বান জানান, শান্তিপূর্ণ নির্বাচন ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত