চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বেড়ায় সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বেড়ায় সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। আজ ২৯ জানুয়ারী (বৃহস্পতিবার), সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান ও দ্রুত অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল ১০ টায় অনুষ্ঠানটি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) ব্রুনাল্ট চাকমা বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।" অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেড়ায় সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image
পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। আজ ২৯ জানুয়ারী (বৃহস্পতিবার), সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান ও দ্রুত অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল ১০ টায় অনুষ্ঠানটি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) ব্রুনাল্ট চাকমা বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।" অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত