চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের কালীগঞ্জ পৌর দেওপাড়া (মুলগাঁও) এলাকায় আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম, গীতা পাঠ করেন রাজ বর্মন ও বাইবেল পাঠ করেন রহিত শর্মা। মতবিনিময় সভাটি আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো: হারুন উর রশিদের সভাপতিত্বে ও ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম ফজলুল হক মিলনের স্ত্রী সম্পা হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবকরা বিদ্যালয় ও এলাকার সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ত্রাদোশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গিকার ব্যক্ত করেন। এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন বাবু শুদাশু দাস, জুলিফা আহমেদ, ইলমি ইসলাম ও মারিয়া আক্তার প্রমূখ এবং শিক্ষকদের সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন মো. লিটন মাস্টার। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের কালীগঞ্জ পৌর দেওপাড়া (মুলগাঁও) এলাকায় আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম, গীতা পাঠ করেন রাজ বর্মন ও বাইবেল পাঠ করেন রহিত শর্মা। মতবিনিময় সভাটি আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো: হারুন উর রশিদের সভাপতিত্বে ও ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম ফজলুল হক মিলনের স্ত্রী সম্পা হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবকরা বিদ্যালয় ও এলাকার সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ত্রাদোশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গিকার ব্যক্ত করেন। এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন বাবু শুদাশু দাস, জুলিফা আহমেদ, ইলমি ইসলাম ও মারিয়া আক্তার প্রমূখ এবং শিক্ষকদের সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন মো. লিটন মাস্টার। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত