বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের ঢাকা জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মহিলা দলের ঢাকা জেলা সভাপতি শামিমা রাহিম শীলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে ঢাকা জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি গঠনের জন্য থানা ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও কর্মী সম্মেলনের কাজ শুরু হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫