নতুন বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পশ্চিমবঙ্গের রাজনীতিক হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদকে আটক করেছে পুলিশ। হুমায়ুন কবিরের নিরাপত্তায় নিয়োজিত এক কনস্টেবলকে মারধরের অভিযোগে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কনস্টেবল ছুটির আবেদন জানাতে গেলে আজাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আজাদ কনস্টেবলকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। পরে কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর আজাদকে শক্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। এই ইস্যুকে কেন্দ্র করে তাকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।
এদিকে, ছেলের আটকের ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, কনস্টেবল প্রথমে তাকে আক্রমণের চেষ্টা করেন এবং তার ছেলে কেবল আত্মরক্ষার চেষ্টা করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দেন হুমায়ুন কবির।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫