চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী ড. ফরিদের মনোনয়ন দাখিল

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী ড. ফরিদের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামান্না ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, মোংলা উপজেলা বিএনপির সভাপতি হাওলাদার আ. মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বাগেরহাট-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে-এ বিষয়ে আমরা আশাবাদী।”

এর আগে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়নপত্রের ফটোকপি জমা দেন অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ। তিনি ইতোমধ্যে রবিবার বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী ড. ফরিদের মনোনয়ন দাখিল

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত