চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা

রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা সকল মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করব। রাষ্ট্রের সকল অধিকার সবাই নির্ভিঘ্নে ভোগ করবেন। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করা হবে। বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সার্বিক উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হলে মোংলা বন্দর আধুনিকায়ন, ইপিজেড সচল করা এবং বেকারত্ব দূর করা হবে। জনগণের মূল্যবান ভোটে পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

সভায় সভাপতিত্ব করেন পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত