চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী প্রচারণা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী প্রচারণা

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে জনসভার আয়োজন করে সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আলমগীর। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রিজাউল করিম।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, তিনি বলেন,
“আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন এবং জেলা জামায়াতের অন্য সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, ছাত্রশিবির নেতা মো. রিয়াজুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মো. হিমায়েত হোসেন, মো. আবু সাঈদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে জনসভার আয়োজন করে সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আলমগীর। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রিজাউল করিম।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, তিনি বলেন,
“আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন এবং জেলা জামায়াতের অন্য সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, ছাত্রশিবির নেতা মো. রিয়াজুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মো. হিমায়েত হোসেন, মো. আবু সাঈদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত