চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে মারপিটে যুবক আহত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে মারপিটে যুবক আহত
  বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খান ইসমাইল (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার শোলাকুড়া গ্রামের খান ইউনুসের ছেলে ইসমাইল ঘটনার দিন শুক্রবার (৬ মার্চ) সন্ধায় শোলাকুড়া গ্রামের কবিরাজের মাঠের সামনে রাস্তায় বসে মোবাইল ফোনে কথা বলছিল। ওই সময় একই এলাকার শেখ রবিউল ইসলাম, শেখ হুসাইন, শেখ হুমায়ুন, শেখ রুহুল আমিন, শেখ সবুজ, শেখ ওবায়দুল্লাহ তাকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত ইসমাইল কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এছাড়াও শেখ ইলিয়াসের নেতৃত্বে তার ছেলে ভাইপো ও জামাই এবং তার লোকজন মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাদের কারণে এলাকার সাধারণ মানুষ আতংকিত অবস্থায় রয়েছে। ইলিয়াসের নামে ইতি পূ্র্বে বহু মামলা ছিল। সে শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিক এর হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুনের সাথে কথা হলে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান, তবে তিনি বলেন তার ভাইয়ের সাথে কথা কাটাকাটির সময় দোকানের ভেতর ধ্বাক্কা লেগে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ দেননি বলে জানান আহত খান ইসমাইল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে মারপিটে যুবক আহত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত