চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ূন কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর (২০২৫) ঢাকার আশুলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে রামপাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হুমায়ূন কবির শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বেলায়েত আলি শেখ।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “আসামি হুমায়ূন কবির শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমাদের টিম নিয়মিত গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তার গ্রেপ্তারের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
গ্রেপ্তারের পর হুমায়ূন কবির শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ূন কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর (২০২৫) ঢাকার আশুলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে রামপাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হুমায়ূন কবির শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বেলায়েত আলি শেখ।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “আসামি হুমায়ূন কবির শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমাদের টিম নিয়মিত গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তার গ্রেপ্তারের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
গ্রেপ্তারের পর হুমায়ূন কবির শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত