চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪ জানুয়ারি ২০২৬ ইং দিনব্যাপী কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। সকাল ৭:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পথসভা, ৪-৮ নং ওয়ার্ডে উঠান বৈঠক, এবং ১০ নং ইউডিসি ও এসসি একাডেমিতে আসর নামাজ ও জনসভা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে গণসংযোগের পাশাপাশি ইশার নামাজের পর চরকুমিরা এলাকায় আরেকটি উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

দলীয় নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪ জানুয়ারি ২০২৬ ইং দিনব্যাপী কম্বাইন্ড কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। সকাল ৭:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পথসভা, ৪-৮ নং ওয়ার্ডে উঠান বৈঠক, এবং ১০ নং ইউডিসি ও এসসি একাডেমিতে আসর নামাজ ও জনসভা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে গণসংযোগের পাশাপাশি ইশার নামাজের পর চরকুমিরা এলাকায় আরেকটি উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

দলীয় নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত