চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পূর্ব বিরোধের জেরে শায়েস্তাগঞ্জে শতাধিক গাছ কর্তন ও বাড়ি ভাঙচুর

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পূর্ব বিরোধের জেরে শায়েস্তাগঞ্জে শতাধিক গাছ কর্তন ও বাড়ি ভাঙচুর
শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলা এবং একটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অলিপুর দক্ষিণ গ্রামের মাস্টার বাড়ির জমি সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে হবিগঞ্জ ট্রাইব্যুনালে একটি মামলাও চলমান রয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ মৃত আকছিরুল হকের ছেলে মাসুম মিয়া (৪৫), আরব আলীর ছেলে রবিউল আলম সাগর (২৫), মৃত হাজি দুদু মিয়ার ছেলে আকতার মিয়া (৮০), তোফায়েল আহমেদের স্ত্রী নাসরিন বেগম (৩৫) সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী আলফু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আঙিনায় থাকা আম, কাঁঠাল, লিচু, সেগুন, সুপারি ও বিভিন্ন বনজ প্রজাতির অন্তত শতাধিক গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি ঘরের বেড়া, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।   ভুক্তভোগী আলফু মিয়া বলেন, আকতার মিয়া আমার আপন ছোট ভাই। আমাদের ওয়ারিশ সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। আমি ও আমার সন্তানরা বাড়িতে না থাকায় পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গাছ কাটার ফলে আমার ৮ থেকে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।   ঘটনার পরপরই এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।   এদিকে স্থানীয় সচেতন মহল এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিবেশ ধ্বংস ও বসতবাড়িতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পূর্ব বিরোধের জেরে শায়েস্তাগঞ্জে শতাধিক গাছ কর্তন ও বাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত